ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ফের ইরানের বিধ্বংসী আঘাত

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম ফের ইরানের বিধ্বংসী আঘাত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‍‍`সত্য-প্রতিশ্রুতি-৪‍‍` শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৭৮ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।

এ পর্বে ইসরায়েলের এইলাত বন্দর, উত্তর তেলআবিবের কয়েকটি লক্ষ্যবস্তু ও স্থাপনায় এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসী মার্কিন সেনাদের কয়েকটি ঘাঁটিতে বিধ্বংসী আঘাত হানে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

এইসব হামলায় ইরানের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ‍‍`এমাদ‍‍` ও কয়েকটি ওয়ারহেডযুক্ত ‍‍`কাদের‍‍` নামের কয়েকটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক আঘাতকারী কিছু ড্রোন ব্যবহার করা হয় বলে আইআরজিসি জানিয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে।

কালের সমাজ/এসআর

Link copied!