ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

নিজস্ব প্রতিবেদক | মার্চ ১৪, ২০২৬, ১২:০৯ পিএম অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

১৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ কালে, আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫,১৬,৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো.রেজাউল হক ৭,৮,১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

কালের সমাজ/এসআর

Link copied!