ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

৪ জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও ১৮ কর্মকর্তা

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৫:১২ পিএম ৪ জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও ১৮ কর্মকর্তা

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।


চার জেলায় নতুন পুলিশ সুপার

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে র‍্যাবের মো. বদরুদ্দোজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে।

এ ছাড়া রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হয়েছেন র‍্যাবের মীর মনির হোসেন এবং মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী।


চার জেলার বর্তমান এসপিদের যেখানে বদলি

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে এসবিতে এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।


অন্যদিকে, মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে লিয়েন (জাতিসংঘ) শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ প্রশাসনে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বদলি ও পদায়নের অংশ হিসেবেই এসব পরিবর্তন আনা হলো।

কালের সমাজ/কে.পি
 

Link copied!