সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৫ এপ্রিল ) উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তেলবাহী ট্যাংকলরিটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে দুর্ঘটনায় ট্যাংকলরিটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাস্তার ওই অংশে প্রায়ই ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে প্রায়ই ট্রাক বা ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে, যা অনেক সময় প্রাণহানির কারণও হয়ে দাঁড়ায়।
কালের সমাজ/এসআর

