ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

নগরকান্দায় দুই গ্রুপের তিন ঘন্টা ব্যপী সংঘর্ষ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | এপ্রিল ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম নগরকান্দায় দুই গ্রুপের তিন ঘন্টা ব্যপী সংঘর্ষ

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে সংঘর্ষেে  সূত্রপাত হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ এবং পাশের গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বি-রো-ধ চলছিল।

প্রথমে কথা*কা*টাকাটির পর তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অ-স্ত্র, লাঠি/সোঁটা ও ধারা-লো সর-ঞ্জাম ব্যবহার করে একে অপরের ওপর হাম*লা চালায়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। বাড়ি ঘর ভাঙচুর সহ অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে,   কমপক্ষে ১০ জন আহত হন, যদিও তাদের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উপস্থিত হলে সংঘ*র্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রী তিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোল্লা গ্রুপ ও তালুকদার গ্রুপের মধ্যে পূর্ব বি-রোধ ছিল। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি থেকে সংঘ/র্ষে জড়িয়ে পড়ে তারা। এতে বেশ কয়েকজন আ*হত হয়েছে। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তথ্যসূত্র: ফরিদপুর প্রতিদিন

 

কালের সমাজ/ কে.পি

Link copied!