ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

মঙ্গলবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | এপ্রিল ৫, ২০২৬, ০৯:৫৬ পিএম মঙ্গলবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন—সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে।”

এই হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।


এদিকে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের বিষয়ে দুই দেশের দাবি-পাল্টা দাবি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বিশেষ অভিযান সফল হয়েছে এবং নিখোঁজ পাইলটকে উদ্ধার করা হয়েছে। ট্রাম্প এই অভিযানে “মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী মিশন” হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলছে, মার্কিন বাহিনীর উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র দাবি করেন, ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হয়নি।


এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, উদ্ধার অভিযানের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

চলমান এই পাল্টাপাল্টি বক্তব্য ও হুমকির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


 

কালের সমাজ/কে.পি

Link copied!