ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

২২ দিনে হাম উপসর্গে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৫, ২০২৬, ০৭:১৬ পিএম ২২ দিনে হাম উপসর্গে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে আক্রান্ত হয়ে ৭৬১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।


সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এখানে মোট আক্রান্ত ৩২৫৯ জন, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে নতুন করে ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় শনাক্ত রোগীর মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের।


মৃত্যুর হিসাবেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া ঢাকা বিভাগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।



কালের সমাজ/ কে.পি

Link copied!