ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি, চাঁদপুর | এপ্রিল ৫, ২০২৬, ০৮:৩৬ পিএম চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযান

চাঁদপুর শহরে  বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের  ৫ জন সক্রিয় সদস্যকে  আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— আব্দুর রহিম (২৩), আব্দুর রহমান তালুকদার (২২), সাইফুল হাওলাদার (২২), মো. সবুজ মিয়া (২৩) ও মো. আজাদ (২৯)। তারা সবাই ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ দামাটি এলাকার বাসিন্দা।
 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ  অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরি বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিক

 

কালের সমাজ/ কে.পি

Link copied!