ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

৪ দিনে রেমিট্যান্স এলো ৪১৩৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ৫, ২০২৬, ০৭:০২ পিএম ৪ দিনে রেমিট্যান্স এলো ৪১৩৫ কোটি টাকা

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের একই সময়ে (এপ্রিলের প্রথম চারদিন) দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসেবে এবার প্রবাসী আয় বেড়েছে ৪২৫ দশমিক ৩০ শতাংশ।


এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা ও নজরদারি বাড়ানোর ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।


 কিালের সমাজ/ কে.পি

Link copied!