ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

ময়মনসিংহে জামায়াত আমীরের হুঁশিয়ারি অধিকার আদায়ে সংসদে-বাইরে আন্দোলন চলবে

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | এপ্রিল ১২, ২০২৬, ১০:৩৯ এএম ময়মনসিংহে জামায়াত আমীরের হুঁশিয়ারি অধিকার আদায়ে সংসদে-বাইরে আন্দোলন চলবে

ময়মনসিংহে অনুষ্ঠিত এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে জনগণের সাথে দেয়া অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

‎তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না এবং এ লক্ষ্য অর্জনে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।

‎তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় সংসদের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। তার দাবি, জনগণের ভোটাধিকার উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে এবং বিরোধী মত দমনে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে।

‎ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।


কালের সমাজ/ কে.পি

Link copied!