ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে ৩ সন্তানের জনক নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার | মে ৩, ২০২৬, ০৮:৪০ পিএম টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে ৩ সন্তানের জনক নিহত

টেকনাফ উপজেলার হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) ওরফে ‘চনা বাদশা’ নামে এক চনা-মুড়ি দোকানদারের মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
 

তিনি জানান,  রোববার (৩ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হ্নীলা বাজার সংলগ্ন নিজ গোয়ালঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে এবং স্থানীয় বাজারে চনা-মুড়ির দোকান পরিচালনা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে নিজ গরুর খামারে কাজ করার সময় হঠাৎ খামারের একটি বিদ্যুতের তার ছিঁড়া দেখতে পান। তিনি ছিঁড়া তারে বিদ্যুৎ নেই মনে করে তার ধরলে মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতের ভাই মামুন বলেন, খামারে কাজ করার সময় ছিঁড়া তারে বিদ্যুৎ নেই মনে করে তার ধরে মুহূর্তে মধ্যে বিদ্যুতের তার শরীরে লাগলে আমার ভাই মাটিতে পড়ে যান। পরে আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান। 

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!