ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান চলছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার | মে ৫, ২০২৬, ০৭:৫৬ পিএম ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে  পুলিশের বিশেষ অভিযান চলছে

অপরাধ দমনে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলছে। সাথে মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে সদর মডেল থানা পুলিশ। বিশেষ করে পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ছমি উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় সাজা প্রাপ্তসহ ১২  জন পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।  
 

গত ২৪ ঘন্টায় আটককৃতরা হলো- (১) সিআর-৪৯৬/২৩, প্রসেস নং-৯২৩/২৪ (সাজা) এর পলাতক আসামী আসিফুর রহমান, পিতা-মোঃ শফি, সাং-দক্ষিণ ডিকুকল ২নং ওয়ার্ড, ঝিলংজা, থানা  ও জেলা-কক্সবাজার। (২) জিআর-৩০৯/১৬, প্রসেস নং-৪১০২/২৫ এর পলাতক আসামী মো: তানভির চৌধুরী (৩২), পিতা-মফিদুল আলম চৌধুরী, সাং- রুমালিয়ারছড়া, চৌধুরী পাড়া, মফিদুল আলম, চৌধুরীর বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার। (৩) জিআর-৪৯১/১৮, প্রসেস নং-৭৩৭০/২২ এর পলাতক আসামী জাহেদ হোসেন, পিতা-মো. আবু তাহের, মাতা-লায়লা বেগম, স্থায়ী গ্রাম-ঝিলংজা, থানা ও জেলা-কক্সবাজার। 

(৪) জিআর-৩২৪/২২, প্রসেস নং-৩৬৫৭/২৫ এর পলাতক আসামী কমলা বেগম, পিতা-মজিবর রহমান, মাতা-দিলারা বেগম, সাং-খুরুলিয়া নয়াপাড়া, ৮নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা  ও জেলা-কক্সবাজার। (৫) প্রসেস নং-৫৯৭০/২৩ এর পলাতক আসামী . হাসান (৩৭), পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-পূর্ব খোড়ালিয়া বাজার, নয়াপাড়া, ইউপি-ঝিলংজা, থানা ও জেলা-কক্সবাজার। (৬) সিআর-১১৭৫/২৫, প্রসেস নং-৪৬২৬/২৫ এর পলাতক আসামী মোজাম্মেল হক (৬৫), পিতা-আবদুল করিম, প্রোঃ মেসার্স হক পোলিট্র খামার, সাং-সাবেক পাড়া, ওয়ার্ড নং-০১, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার। (৭)     
 

জিআর-৩৯১/২৪, প্রসেস নং-৫০৪৬/২৪ এর পলাতক আসামী আবুল কালাম প্রঃ চিকন মাঝি (৫৫), পিতা-মৃত আহাম্মদ করিম, সাং-পানির কুপ (কম্বল পাড়া), উত্তর নুনিয়ারছড়া, ওয়ার্ড নং-০২ কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার। (৮) সিআর-১২২৮/২৫ (সদর), প্রসেস নং-৫৪৯৬/২৫ এর পলাতক আসামী মোঃ হোছন (৪৫), পিতা-আমির আহমদ, সাং-মধ্যম কুতুবদিয়া পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার। (৯) অর্থ জারী-২৬/২২, প্রসেস নং-৫৩৭০/২৫ এর পলাতক আসামী আবদুল গফুর, পিতা-মোহাম্মদ হাছন আলী, সাকিন-এইচ ৮৪৩, মোহাজেরপাড়া, ডাকঘর-কক্সবাজার, থানা ও জেলা-কক্সবাজার।(১০) অর্থ জারী-২৮/২০০৯, প্রসেস নং-৭৬০/১৯ এর পলাতক আসামী মধু কুমার শর্মা, পিতা-মৃত মনিন্দ্র কুমার শর্মা, সাং-জুমছড়ি, পিএমখালী, থানা ও জেলা-কক্সবাজার।

 (১১) জিআর- ১৭১/১৫, প্রসেস নং-৫৯৬৮ এর পলাতক আসামী মোঃ জাহিদ হোসেন, পিতা- আবু তাহের, সাং- কলাতলী, (বড় ছড়া তাহেরের বাড়ী), থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। (১২) জিআর-৬৯৯/২৫ (সদর), প্রসেস নং-৫১৯৫/২৫ এর পলাতক আসামী নুর নাহার বেগম (৪৫), স্বামী- আয়ুব আলী, সাং- দক্ষিণ টেকপাড়া, বায়তুশ শরফের সামনের গলিস্থ এসএম টাওয়ার, ১ম তলা, কক্সবাজার পৌরসভা,  থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন বলেন, পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের সার্বিক পরিকল্পনায় পর্যটন নগরী কক্সবাজার শহর এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান চলমান  রয়েছে। 

 

কালের সমাজ/কে.পি

Link copied!