ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

লামায় আইনশৃঙ্খলা সভা ও বিএনপির মতবিনিময় সভা

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) | মে ১৮, ২০২৬, ০৮:৩৬ পিএম লামায় আইনশৃঙ্খলা সভা ও বিএনপির মতবিনিময় সভা

পার্বত্য জেলার বান্দরবান ৩০০ নং আসনের  এমপি বান্দরবানের রাজপুত্র বাবু সাচিং প্রু জেরি লামা উপজেলায় আগমনে ফুলেল শুভেচ্ছা জানান লামা উপজেলা প্রশাসন।

(সোমবার ১৮ মে) সকালবেলায় প্রথমে লামা উপজেলা পরিষদ চত্বরে এমপি‍‍`কে শুভেচ্ছা জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন, থানার অফিসার ইনচার্জ, তথ্য অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।পরে তিনি লামা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চুরি এবং পর্যটন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর লামা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভায় ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমূখ।

কালের সমাজ/এসআর

Link copied!