ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কুসিক প্রশাসকের

জহিরুল হক রাসেল, কুমিল্লা | মে ১৮, ২০২৬, ০৯:৫৮ পিএম পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান কুসিক প্রশাসকের

“আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনে আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে CuCC Clean-Up Drive 2026।

সোমবার (১৮ মে ২০২৬) নগরীতে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

তিনি তার বক্তব্যে নগরবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়


কালের সমাজ/এসআর

Link copied!