ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাসিক প্রশাসকের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে নগরবাসী

কালের সমাজ ডেস্ক | মে ১৮, ২০২৬, ০৯:১৩ পিএম রাসিক প্রশাসকের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে নগরবাসী

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর সোমবার (১৮ মে) রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরবাসীর প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের আহ্বান আসুন, আমরা সবাই সচেতন হই, ড্রেনে ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

কালের সমাজ/এসআর

Link copied!