ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাঙ্গলকোটে মাদকবিরোধী অভিযানে বিপুল মাদকসহ ৭ জন গ্রেফতার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | মে ১৮, ২০২৬, ০৮:৪৯ পিএম নাঙ্গলকোটে মাদকবিরোধী অভিযানে বিপুল মাদকসহ ৭ জন গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৫৪বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।  তিন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াদ হোসেন মুন্না (২৪), একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের নয়ন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সাহবা উদ্দিনের সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের আব্দুর রহমান স্ত্রী শারমিন আক্তার (২৭),  বাসন্ডা গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে হৃদয় (২৬) ও নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে হিফজুর রহমান (৩২)।

নাঙ্গলকোট থানা পুলিশ সূত্রে জানা যায়, বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী মীর কাশেমকে এলাকাবাসী ধাওয়া করলে তার বাড়ীর সামনে মাদক রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যে পুলিশ ওই এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজার সংলগ্ন এলাকা থেকে  এসআই কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদ, ক্যান বিয়ার ও একটি সিএনজি জব্দ করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।  অপরদিকে পেরিয়া ইউনিয়নের মুন্সির কলমিয়া গ্রামের ভুট্টোর হালিম দোকানের সামনে এসআই অঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এবিষয়ে নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অরিফুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!