ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

কালের সমাজ ডেস্ক | মে ১৮, ২০২৬, ০৮:৫৯ পিএম মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মে মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৬১ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!