ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মে ২৩, ২০২৬, ০৫:১৩ পিএম ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

‎ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
‎এর মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখননের কার্যক্রম শুরু হলো। ১৯৭৯ সালে খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন।
‎প্রধানমন্ত্রী এই ময়মনসিংহ সফরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!