ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে শনিবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারে এক অনুষ্ঠানে ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান টিটু,
নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলি মিয়া,ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখন,ছাত্রদল নেতা সুজনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় যুব উন্নয়ন ও ক্রীড়া চর্চার প্রতি গুরুত্বারোপ করতেন। তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের তরুনদের হাতে ফুটবল তুলে দেওয়া হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/কে.পি

