ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুকুরে ভেসে উঠল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ নিখোঁজ এর চার দিন পর

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | জুন ৩, ২০২৬, ০৯:২৪ পিএম পুকুরে ভেসে উঠল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ নিখোঁজ এর চার দিন পর

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর পাশের একটি পুকুর থেকে জিহাদ (৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

আজ ৩ জুন বুধবার সকালে উপজেলার চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে জিহাদ তার নানাবাড়ি চর-ভাঙ্গুড়া গ্রামে বেড়াতে এসেছিল।
গত রবিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশু জিহাদ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

শিশুটিকে খুঁজে না পেয়ে পরদিন তার বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের চার দিন পর চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!