ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

লামায় সেনাবাহিনী অভিযানে অবৈধ বালু উত্তোলনে সরঞ্জাম জব্দ

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুলাই ১, ২০২৬, ০৭:৪৩ পিএম লামায় সেনাবাহিনী অভিযানে অবৈধ বালু উত্তোলনে সরঞ্জাম জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে সেনাবাহিনী। পরে জব্দকৃত সরঞ্জাম ও মালামাল লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার ০১ জুলাই দুপুরে। 
বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু, ২টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন এবং প্রায় ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।এ বিষয়ে জব্দ তালিকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় পালের স্বাক্ষর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসন ও সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সাহাদাত এর বিরুদ্ধে আরো কয়েকটা অভিযোগ রয়েছে বালু উত্তোলনে এমনকি শাহাদত এর বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ও পাঠিয়েছে দুই বার।কি ক্ষমতাবলে শাহাদাত গং বালু উত্তোলন করছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

কালের সমাজ/কে.পি

Link copied!