ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ (৩১) নামে এক যুবককে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
বুধবার ১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটক করে পুলিশ। এ সময় সোহেল শেখের কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক সোহেল শেখ উপজেলার ছাগলদী গ্রামের উত্তরপাড়ার মৃত রসমত শেখের ছেলে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন",গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে,"। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
কালের সমাজ/কে.পি

