ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | জুলাই ১, ২০২৬, ০৮:৪১ পিএম বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, জেলা ছাত্রদলের আহবায়ক সাহিদুজ্জামান সরকার শাহীন, সদস্য সচিব ওয়ালিদ শাকিল প্রমুখ।

বক্তারা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজার ওপর হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান।

কালের সমাজ/ কে.পি 
 

 

 

 

Link copied!