ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলমকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি | জুলাই ১, ২০২৬, ০৭:৫২ পিএম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলমকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. শাহ আলমের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

হাসপাতালে প্রতিমন্ত্রী শরীফুল আলম চিকিৎসাধীন অ্যাডভোকেট শাহ আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অ্যাডভোকেট শাহ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগার পর সম্প্রতি অ্যাডভোকেট মো. শাহ আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাডভোকেট মো. শাহ আলম সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুলিয়ারচর প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক, দৈনিক মানবজমিনের কুলিয়ারচর প্রতিনিধি, কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এপিপি এবং কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলমের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়াকে নেতাকর্মীরা মানবিকতা ও সহমর্মিতার প্রকাশ হিসেবে উল্লেখ করেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা অ্যাডভোকেট শাহ আলমের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!