ভোলা জেলা পুলিশ সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশ লাইন্স হাসপাতালের আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার এবং আধুনিকায়িত মেহমানখানার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব স্থাপনার উদ্বোধন করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
1 এমআই সেন্টারে পুরুষ সদস্যদের জন্য ৮টি ও নারী সদস্যদের জন্য ২টি শয্যা, পৃথক কোয়ারেন্টাইন কক্ষ, আধুনিক মেডিসিন স্টোর এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হদয়েছে।
উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, পুলিশ দদস্যদের কল্যাণ নিশ্চিত করাই তাদের অ1গ্রাধিকার। কর্মস্থলের কাছেই দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জেলা পুলিশের কর্মকর্তারা।
কালের সমাজ/কে.পি

