চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতি পর্বের পর অনুষ্ঠানে একাদশ শ্রেণির সকল নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। এরপর নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।
পরে কলেজের ডিগ্রি শাখা ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে। মাদক, ইভটিজিং ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রভাষক মোঃ মোবারক করিম খান ও গণিত বিভাগের প্রভাষক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম মেজবাহ উদ্দিন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরীফ মো. আব্দুল কুদ্দুস, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক নির্জুম শাহা, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, মো. আব্দুল হান্নান শেখ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. আকরাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শাহিনা আক্তার, রাশেদ আহমেদ মুরাদ, সমাজকর্ম বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ, রোমানা সুলতানা, মোঃ আনিছুর রহমান মজুমদার ও কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মোবারক হোসাইন মোল্লা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
কালের সমাজ/কে.পি

