ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নোয়াখালী | সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:২০ পিএম কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুুরহাট শহীদ মুগ্ধ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে "থানা সম্মেলন ২০২৬ ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে বসুরহাট শহিদ মুগ্ধ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. এস হারুন। ​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ্ ইফতেখার তারিক।

 ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওমর ফারুক, সংগঠনটির ফেনী জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাওসার আহমাদ, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক প্রভাষক দিদার হোসাইন, নোয়াখালী জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন, ইউসুফ পিয়াস, মাওলানা আবু নাসের এবং কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ আল মামুন। ​সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।  

কালের সমাজ/কে.পি

Link copied!