ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক

জেলা প্রতিনিধি, নাটোর | সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৯:১৫ পিএম সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক

নাটোরে সিংড়ায় গাঁজার গাছসহ তোফাজ্জল হোসেন পিচ্চি (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার ইটালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে অভিযুক্ত ব্যক্তির নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার এবং তোফাজ্জলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

​সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক তোফাজ্জল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে গাঁজা চাষ ও বেচাকেনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!