ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী

রাজশাহী ব্যুরো | নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৫২ পিএম পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী

রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রী উপস্থিত দেখতে পান শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতিতে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সফরসঙ্গীদের নিয়ে কলেজটি পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের কাছে শিক্ষার্থীদে
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সফরসঙ্গীদের নিয়ে কলেজটি পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে জানতে চান।

পরিদর্শনের সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখে তিনি দায়িত্বরত এক শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান। জবাবে শিক্ষক জানান, ওই শ্রেণিতে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন মাত্র একজন উপস্থিত ছিল। আরেক শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী তখনও শ্রেণিকক্ষে প্রবেশ করেনি।


এ সময় শিক্ষা মন্ত্রী জানতে চান, নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থী না থাকার কারণ কী। জবাবে শিক্ষকরা বলেন, সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা এবং অনেক শিক্ষার্থী তখনও বাইরে অবস্থান করছিল।
একপর্যায়ে এক শিক্ষক স্বীকার করেন, অনেক শিক্ষার্থীকে ফোন করে শ্রেণিকক্ষে আনতে হয়। তবে শিক্ষকদের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট হননি শিক্ষা মন্ত্রী নিয়মিত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।


কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষা উপদেষ্টা আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে আসেন। তিনি প্রায় ১৮ থেকে ২০ মিনিট কলেজে অবস্থান করে বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম। বিষয়টি নিয়মিত তদারকির আওতায় আনতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রী

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!