কুমিল্লার বুড়িচং উপজেলায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, আবগ নাসির মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূঁইয়া, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা তোজ জোহরা, সমবায় কর্মকর্তা মীর হোসেন এবং ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল।
এ ছাড়াও অনুষ্ঠানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা ও আব্দুর রহিম, অফিস সহকারী কার্তিক চন্দ্র পাল, পরিতোষ পাল, শামীমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, সঠিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জনসচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এই আয়োজনের মাধ্যমে স্থানীয় খামারিদের উদ্বুদ্ধকরণ এবং প্রাণিসম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
কালের সমাজ/কে.পি

