ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ভেল্কি বাজিতে কয়েক শ কৃষক বোরো চাষ নিয়ে হুমকির মুখে

মোঃ রমজান আলী, রাজশাহী ব্যুরো | ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:১২ পিএম রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ভেল্কি বাজিতে কয়েক শ কৃষক বোরো চাষ নিয়ে হুমকির মুখে

রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদাসীনতা আর ঘাপলা বাজিতে কয়েক,শ কৃষক বোরো চাষ নিয়ে হুমকির মুখে পড়েছে। জানা গেছে বিদ্যুৎ সাশ্রয় আর নবায়ন যোগ্য জ্বালানির নামে রাজশাহীতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সৌরচালিত সেচ প্রকল্প এখন কৃষকদের মরণ ফাঁদে পরিণত হয়েছে।

রাজশাহী অঞ্চলের শতাধিক কৃষকদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায়, মাঠ পর্যায়ে বারেন্দ্র এর প্রকল্পটির ব্যর্থতায় সময় মত পানি না পেয়ে থমকে গেছে ধান রোপণ, হুমকির মুখে পড়েছে শত শত বিঘা জমির চাষা আবাদ। এ নিয়ে চরম দিশেহারা হয়ে বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকরা।

কৃষকদের অভিযোগ থেকে জানাযায় নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের কালিসফা গ্রাম সহ ঐ অঞ্চলের কৃষকরা বরেন্দ্র এর ডিপ টিউবওয়েল সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়েছে।জানাযায়, একটি সৌরচালিত ডিপ টিউবওয়েলের আওতায় থাকা প্রায় ৩৫০ বিঘা জমির মধ্যে এখনো ১০০ বিঘার ও বেশি জমিতে পৌঁছেনি বৌর মৌসুমের সেচের পানি।

কৃষকদের অভিযোগ, সৌর ব্যবস্থার সক্ষমতা এতই কম যে চাহিদার তুলনায় পানি তোলা যাচ্ছে না এ নিয়ে তারা প্রায় দিশেহারা।কৃষকদের দাবি—অবিলম্বে সৌর প্রকল্পের সক্ষমতা বাড়ানো , না হলে আগের মতো বিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। অন্যদিকে পাম্প অপারেটর স্বীকার করেছেন, সৌর ব্যবস্থায় পানি উত্তোলনের গতি অনেকটাই ধীর। অপরদিকে তারাও অভিযোগ করে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন ডজন প্রান্তিক কৃষক।

সূত্র বলছে, প্রকল্পের কাজ বাস্তবে সম্পূর্ণ না করেই কাগজে-কলমে শেষ দেখিয়ে অদৃশ্য সিন্ডিকেটের মাধ্যমে সুযোগ সন্ধানী ঠিকাদাররা পুরো প্রকল্পের কাজ পরিপূর্ণ না করেই বরেন্দ্র কর্তৃপক্ষের দায়িত্ব রতদের সাথেযোগ সাজস করে বিল উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ সকল অভিযোগের বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেন নাই। প্রশ্ন উঠছে, নবায়ন যোগ্য শক্তির নামে এই ব্যর্থতার দায় কে নেবে? দ্রুত এই প্রকল্পটি অডিটের মাধ্যমে ব্যবস্থা না নিলে রাজশাহীর কৃষি উৎপাদন মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছেন প্রান্তিক কৃষকরা। অপর দিকে সেই সৌরশক্তির পুরো কাজ সম্পূ

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!