ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

পদত্যাগপত্র পাঠালেন বিচারপতি নাইমা হায়দার

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:১৫ পিএম পদত্যাগপত্র পাঠালেন বিচারপতি নাইমা হায়দার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেন বিচারপতি মামনুন রহমান।

উল্লেখ্য, নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত হন। ১৯৮৯ এবং ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে নথিভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৩০ জুন একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!