আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফরিদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব–১০। নির্বাচনের দিন ভোটারদের নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কমলাপুরে অবস্থিত ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র্যাব–১০ এর সিপিসি কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ভোটের দিন র্যাব–১০ এর সদস্যরা দৃশ্যমানভাবে মোতায়েন থাকবেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রের ভেতর ও বাইরে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা ভোট কারচুপির চেষ্টা রোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তারিকুল ইসলাম আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র্যাব–১০ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
নির্বাচনকে ঘিরে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নারী: ৯৪ লাখ ৯০ হাজার ২২১
তৃতীয় লিঙ্গ (হিজড়া): ৪০৮ জন
২৫–৩৫ বছর বয়সী ভোটার: ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩০ জন
পুরুষ: ১ কোটি ৪১ লাখ ১ হাজার ৯০
নারী: ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২
তৃতীয় লিঙ্গ (হিজড়া): ৫৬৭ জন
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ
ইসি সচিব জানান, এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০
তৃতীয় লিঙ্গ (হিজড়া): ১ হাজার ২৩২ জন
২৯৯ আসনে ভোট, ৪২ হাজারের বেশি কেন্দ্র
১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে; পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ভোট হবে।
সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ইসি।
প্রায় ৮ লাখ কর্মকর্তা ভোট পরিচালনায়
ভোট পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এর মধ্যে—
প্রিসাইডিং অফিসার: ৪২ হাজার ৭৭৯
সহকারী প্রিসাইডিং অফিসার: ২ লাখ ৪৭ হাজার ৪৮২
পোলিং অফিসার: ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন
প্রার্থী সংখ্যা ২,০২৮ জন
এবারের নির্বাচনে ২৯৯ আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় প্রার্থী: ১ হাজার ৭৫৫ জন
স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন
প্রার্থীদের মধ্যে—
নারী: ৮৩ জন (৬৩ দলীয়, ২০ স্বতন্ত্র)
পুরুষ: ১ হাজার ৯৪৬ জন
৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে—
সেনাবাহিনী: ১ লাখ ৩ হাজার
নৌবাহিনী: উপকূলীয় ৫ জেলায় ১৭ আসনে ৫ হাজার
বিমানবাহিনী: সাড়ে ৩ হাজার
বিজিবি: ৩৭ হাজার ৪৫৩
কোস্টগার্ড: ৩ হাজার ৫৮৫
পুলিশ: ১ লাখ ৮৭ হাজার ৬০৩
র্যাব: ৯ হাজার ৩৪৯
আনসার: ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮
বিএনসিসি: ১ হাজার ৯২২ জন
ম্যাজিস্ট্রেট ও অপরাধ দমন
নির্বাচনি অপরাধের বিচারকাজে দায়িত্ব পালন করছেন—
বিচারিক ম্যাজিস্ট্রেট: ৬৫৭ জন
নির্বাহী ম্যাজিস্ট্রেট: ১ হাজার ৪৭ জন
নির্বাচনি তদন্ত কমিটিতে: ৩০০ বিচারিক ম্যাজিস্ট্রেট
এ পর্যন্ত আচরণবিধি ভঙ্গের ৪৬৮টি মামলায় ২৫৯টি মামলায় প্রার্থী ও সমর্থকদের কাছ থেকে ৩২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংক্ষিপ্ত বিচারে আরও ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত
নির্বাচন পর্যবেক্ষণে ইসির আমন্ত্রণে দেশে এসেছেন—
বিদেশি পর্যবেক্ষক: ৫৭ জন
স্বেচ্ছায় আগত বিদেশি পর্যবেক্ষক: ৩৩৫ জন
বিদেশি সাংবাদিক: ১৫৬ জন
দেশীয় পর্যবেক্ষক রয়েছেন ৮০ সংস্থার ৪৪ হাজার ৯৯৫ জন।


আপনার মতামত লিখুন :