র্যাপিড একশন ব্যাটালিয়ান ( র্যাব) এর অভিযানে ভারতীয় অবৈধ ইসকপ সিরাপ সহ একজনকে আটক করা হয়েছে।
৩রা মার্চ মঙ্গলবার আনুমানিক সময় দুপুর ০৫:০০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিপিসি ১ ব্রাহ্মনবাড়িয়ার একটি আভিযানিক দল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় রুবেল মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করেন। আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০১ বোতল ভারতীয় অবৈধ ইসকপ সিরাপ উদ্ধার করেন।
আটককৃত ব্যক্তি হলেন, (১)রুবেল মিয়া(৩৭) পিতা- সাব মিয়া সাং -কালাছড়া,থানা - বিজয়নগর , জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে ।

