পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১৪ মার্চ) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকারি জগৎ বাজার, আল মদিনা বাণিজ্যলয়, শাহ আমানতসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আল মদিনা বাণিজ্যলয়কে ৫০ হাজার টাকা এবং শাহ আমানতকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রব, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ইফতেখারুল আলম রেজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত জগৎ বাজার, আনন্দবাজার, পেঁয়াজ পাইকারি বাজার, তেলের পাইকারি বাজার এবং চাউলের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাজার পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম তেমন বাড়েনি। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোজার মাসজুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার মনিটরিং জোরদারের দাবি

