ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জনতাব্যাংকেরব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৭, ২০২৬, ০৬:৩৬ পিএম জনতাব্যাংকেরব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৭ অক্টোবর’২৬ বুধবার জনতা ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক মতবিনিময় সভা ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন। 

ঢাকা-উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত শাখা ব্যাস্থাপকদের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখতে আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!