ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
এসএসসি পরীক্ষার সময়সূচি

একমাস পেছানো হতে পারে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | জুন ২, ২০২৬, ০৩:৪৩ পিএম একমাস  পেছানো  হতে পারে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

আগামী এসএসসি পরীক্ষার সময়সূচি একমাস  পেছানো  হতে পারে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী  ড. এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার সরকারের সিদ্ধান্ত ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে রোজার কারণে সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে এক মাস পেছানো হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

মঙ্গলবার ( জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান।

মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা দিতে, কিন্তু রোজা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

আবার রোজার আগে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সরকার এখনো অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে।

শুরুতে রমজানের আগেই পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং সে অনুযায়ী রুটিনও প্রস্তুত করা হয়।

 তবে বর্তমানে বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা শেষ করার বিষয়ে মতামত আসছে।

তিনি বলেন, আমরা জনমত স্টেকহোল্ডারদের মতামতকে গুরুত্ব দিচ্ছি। প্রয়োজন হলে আবারও আলোচনা হবে। শিক্ষা একটি সামষ্টিক বিষয়, এখানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমসহ সবার সম্পৃক্ততা রয়েছে। তাই সবার মতামত বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়টি বিবেচনায় এসেছে।

তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আগে অনেকেই চেয়েছিলেন রমজানের আগেই পরীক্ষা শেষ হোক। সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত রুটিন তৈরি করেছি।

এখন আবার ভিন্ন মতামত আসছে। তাই আলোচনা-পর্যালোচনার মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালের  সমাজ/এএইচবি

Link copied!