ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরাজগঞ্জে সাত সকালেই সড়কে ঝরল ৩ প্রাণ

কালের সমাজ ডেস্ক | জুন ৫, ২০২৬, ০৯:২০ এএম সিরাজগঞ্জে সাত সকালেই সড়কে ঝরল ৩ প্রাণ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে সাত সকালেই সড়কে ঝরল প্রাণ।  জেলার বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ( জুন) ভোর ৬টার নাগাদ বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।  আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালের সমাজ/এএইচবি

Link copied!