ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগরে স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ১৩, ২০২৬, ০৮:৩০ পিএম নবীনগরে স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” গতকাল (১২/৬/২৬) নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-“বর্তমান বিশ্বে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাদের স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্প গুলো উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক ভাবে আকৃষ্ট করে।

বক্তারা বলেন- এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধি করবে। পাশাপাশি নতুন উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রকল্প ও উদ্ভাবনীর ধারণা গুলোর মূল্যায়ন করা হয় এবং সেরা উদ্যোগ গুলোর জন্য উৎসাহ মূলক স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!