ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী, সামিল হলেন সেলফি উৎসবে

নিজস্ব প্রতিবেদক | জুলাই ১১, ২০২৬, ০১:১২ পিএম গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী, সামিল হলেন সেলফি উৎসবে

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগ দেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে শনিবার (১১ জুলাই) পূর্তি অনুষ্ঠানে যোগ দেন ডা. জুবাইদা রহমান। সাবেক ছাত্রী ও চিকিৎসক হিসেবে বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের ‘বড় বোন’কে ঘিরে শুরু হয় সেলফি উৎসব, আর আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী নিজেও।

May be an image of text that says ‍‍`DHAKA MEDICAL COLLEGE ESTO 946 O1pMc st DMC DAY ARRY THE LEGACY 2026 eorwpo‍‍`

এদিন ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

May be an image of one or more people, crowd and text

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

কালের সমাজ/এসআর 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!