জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
তিনি জানান, বুধবারের সভায় মোট ২১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে আলোচনার জন্য ১৬টি প্রকল্প নেওয়া হয় এবং সব কটিই অনুমোদন পেয়েছে।
প্রকল্পগুলোর অর্থায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হবে। প্রকল্প ঋণ থেকে আসবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা। বাকি ১০ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
কালের সমাজ/কে.পি

