ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

পরাজয় স্বীকার করে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১২ পিএম পরাজয় স্বীকার করে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ১২ দলীয় জোটের প্রার্থী নিজের হার স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের হার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে শিশির মনির লেখেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”

ইতোমধ্যে শিশির মনিরের ওই পোস্টে ৭০ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে পাঁচ হাজারেরও বেশি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Side banner
Link copied!