ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৩৩ পিএম অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাটোয়ারী

ভোটের ফল পাল্টে দিতে বাতিল হওয়া ভোট যুক্ত করার অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসেছেন ঢাকা-৮ আসনের ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি এই অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে এসেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।


এ বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান বলেন, এই কেন্দ্রগুলোতে ৩ বার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল হওয়া ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কে

Side banner
Link copied!