ঢাকা শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

তবে কি মেসির উত্তরসূরি পেয়ে গেল আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক | অক্টোবর ২, ২০২৬, ১০:১৪ এএম তবে কি মেসির উত্তরসূরি পেয়ে গেল আর্জেন্টিনা!

লিওনেল মেসির বিদায়ের ঘোষণা, আর ঠিক পরের ম্যাচেই আলো ছড়ালেন নিকো পাজ। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ে গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে তরুণ এই মিডফিল্ডার যেন মেসি-পরবর্তী যুগের সম্ভাবনার কথাই জানিয়ে দিলেন। মেসির উত্তরসূরি হিসেবে এখনই কাউকে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়ার সময় না এলেও পাজের পারফরম্যান্সে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ খুঁজে পাচ্ছে আর্জেন্টিনা। এমনই খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

লিওনেল স্কালোনি যখন বলিভিয়ার বিপক্ষে একাদশে নিকো পাজকে রাখলেন, তখন স্বাভাবিকভাবেই সবার নজর ছিল তার দিকে। বিশ্বকাপ ববং মেসির বিদায়ের পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) মাঠে নামার মধ্য দিয়ে আর্জেন্টিনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলবেন মেসি।

এর আগেই নিজের সামর্থ্যের জানান দিলেন পাজ। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে একটি দারুণ গোল করার পাশাপাশি সেট-পিস থেকে সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন তিনি।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ডদিন আর্জেন্টিনাকে দেখা গেছে বেশ আগ্রাসী মেজাজে। শুরু থেকেই সামনে থেকে চাপ তৈরি করে বলিভিয়াকে নিজেদের ছন্দে খেলার সুযোগ দেয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

লাউতারো মার্তিনেজ বল জালে পাঠালে ম্যাচের প্রথম আক্রমণেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে এরপর ম্যাচের আলো কেড়ে নেন পাজ। বক্সের আশপাশে  তিনি ছিলেন দুর্দান্ত। তর পাস থেকে বারবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছিল বলিভিয়ার রক্ষণে। শেষ পর্যন্ত অসাধারণ এক ফিনিশিংয়ে গোল করেন পাজ।

গোলটি শুধু স্কোরলাইনেই পরিবর্তন আনেনি, বরং আর্জেন্টিনার আক্রমণে পাজের প্রভাবও স্পষ্ট করে দিয়েছে। বিরতির পর কিছুটা গতি কমিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে বল দখল ও চাপ তৈরিতে যে তীব্রতা ছিল, সেটি কিছুটা কমে যায়। তবে পাজ তখনো নিজের কাজ করে যাচ্ছিলেন।

এবার গোল নয়, তাঁর নিখুঁত ক্রস থেকে সুযোগ আসে ক্রিস্তিয়ান কুটি রোমেরোর সামনে। বক্সের ভেতর পাজের বাড়ানো বল মাথা দিয়ে জালে পাঠান আর্জেন্টিনার ততুন কাপ্তান রোমেরোাা

বলিভিয়ার বিপক্ষে পুরো ম্যাচে আর্জেন্টিনার নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে থাকলেন নিকো পাজ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনার আক্রমণভাগে কে বড় ভূমিকা নেবেন—সেই প্রশ্নের উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না। তবে নতুন যুগের প্রথম ম্যাচেই পাজ যে নিজের জন্য আলাদা করে জায়গা করে নিয়েছেন, সেটি বলাই যায়।

কালের সমাজ/এসআর

Link copied!