ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | এপ্রিল ১৬, ২০২৬, ০২:১০ পিএম মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

‘‘উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরছে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে।

কালের সমাজ/এসআর

Link copied!