ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, যুবক আটক

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ | এপ্রিল ১৬, ২০২৬, ০২:১৪ পিএম ভালুকায়  ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, যুবক আটক

‎ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ভারাডোবা হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করা হয়েছে।

‎আটক যুবকের নাম মো. রাকিব। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা মো. আজিজুল ইসলামের ছেলে।

‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল রয়েছে।

‎এসব মদের মোট পরিমাণ ৫৬ দশমিক ২৫ লিটার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

‎ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের সমাজ/এসআর

Link copied!