ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

১১ বিজিবির অভিযানে উদ্ধার ২২ কোটি টাকার মাদক ধ্বংস

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | অক্টোবর ২৯, ২০২৬, ০৭:৪১ পিএম ১১ বিজিবির অভিযানে উদ্ধার ২২ কোটি টাকার মাদক ধ্বংস

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক। এ সময় বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ১৪ আগস্ট ২০২৫ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া গত এক বছরে ১১ বিজিবি মোট ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং ৪৪ জন আসামিকে আটক করেছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা কামনা করেছে বাহিনীটি।


কালের সমাজ/কে.পি

Link copied!