কিডনি রোগে আক্রান্ত ফরিদপুরের নগরকান্দার সাংবাদিক বোরহান আনিস কে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর দেয়া আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
২৯:অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে
প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহসান মুকুল। বক্তব্য রাখেন এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, শামচুল হুদা হুদু, মাহাবুব আহাদ, আলিমুজ্জান সেলু, মাহাবুব আলী মিয়া,আলমগীর হোসেন বকুল, তৈয়াবুর রহমান মাসুদ,হেলালউদ্দীন হেলাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন। আলোচনা সভা শেষে সাংবাদিক বোরহান আনিস এর হাতে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ দুই লক্ষ টাকা দেওয়া হয়।
সাংবাদিক বোরহান আনিস নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার নগরকান্দা প্রতিনিধি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অসুস্থ সাংবাদিক আনিস কে সাহায্য সহযোগীতা করায় নগরকান্দা উপজেলার সকল সাংবাদিক ও উপজেলার সর্বস্তরের জনগণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।
কালের সমাজ/কে.পি

