ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ: নিহত বেড়ে ২৫

কালের সমাজ ডেস্ক | জুলাই ৬, ২০২৬, ০৩:০৯ পিএম শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ: নিহত বেড়ে ২৫

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে বন্দীদের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং কারা রক্ষীদের সাথে রক্ষক্ষয়ী দাঙ্গা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। এতে ৫ জন কারা কর্মকর্তা এবং ২০ জন বন্দীসহ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি চরম আকার ধারণ করায় তা নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত দেশটির সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা এবং নিউজ ওয়্যার-এর প্রতিবেদন অনুযায়ী, দ্বীপরাষ্ট্রটির পশ্চিম উপকূলের এই কারাগারে রোববার (৫ জুলাই) প্রথম দফায় বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রোববারের সংঘর্ষে দুজন বন্দী নিহত এবং ৩৮ জন আহত হন।

তবে সোমবার (৬ জুলাই) সকালে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে কারাগারের ভেতরে নতুন করে তীব্র অশান্তি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বন্দী ও কারা কর্মকর্তাদের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কারারক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়।

Death toll climbs to 19 in violent clashes at Negombo Prison - Buzzer

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুই দিনের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১০০ জন। আহতদের স্থানীয় নেগোম্বো হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্তমানে ২হাজার ৪১৭ জন কয়েদি থাকা এই কারাগারটিতে নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে জোরদার করা হয়েছে। কারা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই ভয়াবহ দাঙ্গার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। আনাদুলু

কালের সমাজ/এসআর

Link copied!