ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

মুকসুদপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ২৩, ২০২৬, ০৪:৫৪ পিএম মুকসুদপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি মুকসুদপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান।
সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র প্রভাষক এনামুল হক ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব কবির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক আরিফুল ইসলাম রাজু, সাবেক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রভাষক কর্মকার তাপস কুমার, প্রভাষক সলিল কুমার বিশ্বাস, প্রভাষক সাবিনা ইয়াসমিন, প্রভাষক রেশমা খানম, প্রভাষক বিউটি রানী ধর, প্রভাষক শাহিন আলমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ এনামুল হক, সেলিমুজ্জামান, মিরাজ হোসেন, আসমা খানম, মনোয়ারা বেগম ও আব্দুল বাছিতসহ অন্যান্য অভিভাবক।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করে তুলতে অভিভাবকদের নিয়মিত তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়।

কালের সমাজ/.পি 

Link copied!